ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

উত্তরায় রিভার ওয়েভ হোটেলে পুলিশের অভিযান বিষয়ে যা বল্লেন মাজেদ খান

গত ২৯ মে শনিবার গভীর রাতে উত্তরা ১০ নং সেক্টর রানাভোলা এভিনিউ সড়কের ২২১নং হাউসের ২৩/২৪ নং রোডসংলগ্ন ‘রিভার ওয়েভ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- কাজী সুমন (৪০) তাজুল, (৩৫), সীমা (৩০) ও সোনিয়া (২২)। ঘটনাটির বিষয়ে স্থানীরা জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন হোটেলটিতে ঢুকে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বাড়ীর মালিক মাজেদ খান ও তার সঙ্গে থাকা বন্ধু মুহিত আলমকে আটক করেন। খবর দেয়া হয় পুলিশকে। কিন্তু উত্তরা পশ্চিম থানা পুলিশ অজ্ঞাত কারণে এসেও কাউকে গ্রেফতার না করে ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে উত্তরা জোনের উপপুলিশ কমিশনার সাইফুল ইসলামকে জানানো হলে আবারো ঘটনাস্থলে আসে পুলিশ। গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে

নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।


সরেজমিন অনুসন্ধানে মাজেদ খানের বন্ধু মুহিত আলম প্রতিবেদককে জানান যে, উত্তরা ১০ নং সেক্টর স্মুইচ গেইট সংলগ্ন তুরাগ নদী পাড়ে অবস্থীত বিসমিল্লাহ পাইকারি কাঁচাবাজার দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে শনিবারের ঘটনাটি ঘটানো হয়েছে। মুহিত আলম বাজারটির একটি অংশের মালিক ও তত্তাবধায়ক। নিজের শক্তি বাড়াতে ঢাকা মহানগর উত্তর শ্রমীকলীগের সহঃসভাপতি মাজেদ খানকে পার্টনার করেন। মাজেদ খান উত্তরা ১০নং সেক্টর রানাভোলা এভিনিউ সড়কের ২২১নং হাউসের ২৩/২৪ নং রোড সংলগ্ন ‘রিভার ওয়েভ’ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাড়ীর মালিক ।


সন্ধ্যা ৭ টার দিকে মাজেদ খান মুহিত আলমকে সঙ্গে নিয়ে রিভার ওয়েভ হোটেলটি পরিদর্শনে গেলে আধিপত্য বিস্তারে প্রতিদন্ধী গ্রুপ জোড় পূর্বক হোটেলে ঢুকে পড়েন এবং তাদেরকে আটকিয়ে মানহানির সিন্ধান্ত নিলে তারা দ্রুত পুলিশকে খবরদেন বলে জানান মুহিত আলম।


বিষয়টি নিয়ে মাজেদ খানের ছেলে নাজিম খান প্রতিবেদককে জানান, তার বাবা মাজেদ খান রাজউক কমার্শিয়াল মার্কেটের সভাপতির পদ থেকে অবসরে চলে গেছেন। তিনি ব্যবসা বানিজ্য বিষয়ে একজন অভিজ্ঞ ব্যক্তি। বিসমিল্লাহ পাইকারি কাঁচাবাজারে তার অভিজ্ঞতা কাজে লাগাতে তাকে একজন সম্মানিত পার্টনার হিসেবে রাখার প্রস্তাব গৃহিত হয়। প্রতিদন্ধি গ্রুপ তাদেরকে ফাঁসানোর জন্য শনিবারের ঘটনাটি ঘটান। তিনি আরো বলেন, পুলিশকে আমরাই সংবাদ দেই। হোটেলটিতে যাতে পরবর্তী কোন দুর্ঘটনা না ঘটে, সে জন্য যারা রাত্রি যাপনে ছিলো, নিরাপত্তার স্বার্থে আমরাই তাদেরকে পুলিশ হেফাজতে পাঠিয়ে দেই।

ads
ads
ads

Our Facebook Page

↑